অ্যানেস্থেসিওলজিস্টদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

১৭ অক্টোবর, ২০২০ ২০:৩২  
গুরুতর অসুস্থ রোগীদের সেবায় আধুনিক এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করতে অ্যানেস্থেসিওলজিস্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ক্রিটিক্যাল কেয়ার-২০২০ সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক ই-কনফারেন্সে পূর্বে ধারণ করা ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যানেস্থেসিওলজিস্ট সোসাইটি। অনুষ্ঠানে কোভিড-১৯ থেকে সৃষ্ট জরুরি অবস্থার মুখোমুখি হতে সরকার জরুরি ভিত্তিতে দুই হাজার চিকিৎসক এবং পাঁচ হাজার নার্স নিয়োগ দিয়েছে বলে জানান তিনি।